কর্মীদের অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত অ্যাপল
প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে তাদের কর্মীদের সংগঠন ও উন্নত কর্ম পরিবেশের জন্য প্রচারণা চালানোর অধিকারে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের শ্রম বোর্ড এই অভিযোগ করেছে। খবর রয়টার্স।
অভিযোগে বলা হয়, অ্যাপল তাদের কর্মীদের জন্য বেআইনি গোপনীয়তা, অসামঞ্জস্যপূর্ণ আচরণ এবং সোশ্যাল মিডিয়া নীতিমালা আরোপ করেছে। আর এসব নীতিমালার কারণে কর্মীদের অধিকার বিঘ্নিত হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অ্যাপল কর্মীদের গোপনীয়তা ও গোপন চুক্তিতে স্বাক্ষর করানোর পাশাপাশি অতিরিক্ত কড়া আচরণবিধি আরোপ করে। তারা কর্মীদের অধিকার রোধ করছে।
অ্যাপল এই অভিযোগের বিষয়ে দ্বিমত পোষণ করে জানিয়েছে, তারা সবসময় নিজেদের কর্মীদের অধিকারকে সম্মান করে। কর্মীদের বেতন, কর্মঘণ্টা ও কাজের পরিবেশ নিয়ে আলোচনার সুযোগ দেয়। শুনানিতে সঠিক তথ্য উপস্থাপন করা হবে বলেও জানিয়েছে কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি







